বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা

বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ত্যাগী ও রাজপথের আন্দোলনে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোড এলাকায় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রথমে হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি সদর রোড হয়ে টাউন হলের সামনে এসে সড়ক অবরোধে রূপ নেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ছাত্রদলের মহানগর কমিটিতে বিবাহিত ও অছাত্রদের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও ছাত্ররাজনীতির আদর্শের পরিপন্থী। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করলে সংগঠনের ক্ষতি হবে।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জানান। তারা স্পষ্টভাবে জানান, সুবিধাবাদীদের নিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা প্রত্যাখ্যান করা হবে।

সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা বলেন, ছাত্রদলের সাংগঠনিক শক্তি ধরে রাখতে হলে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের মূল্যায়ন জরুরি। তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD