বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক




বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প

বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প

বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের ইমপেল প্রিপারেটরী এন্ড হাইস্কুলে মেডিকেল ক্যাম্প




প্রিন্স তালুকদার, ষ্টাফ রিপোর্টারঃ বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের ইমপেল প্রিপারেটরী এন্ড হাইস্কুলে সেবার অঙ্গিকার ও অসচেতনতার কাছে আপনার স্বপ্নগুলো যেন হেরে না যায় স্লোগানে বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথলজী পরীক্ষাসেবা সহ, গাইনী বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার বকসী গাইনী রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ খালেক আবদুল মতিন চক্ষু রোগীদের, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান শাওন হৃদরোগীদের এবং ফিজিশিয়ান ও নিউট্রশনিস্ট ডাঃ সুপ্লব চন্দ্র ধর ডায়েবেটিকস, লিভার, কিডনীসহ বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ (কালাম মোল্লা), বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ, পরিচালক (প্রশাসন) সৈয়দ আবু বক্কার সিদ্দীক, পরিচালক (অর্থ) আবুল হাসানাত, পরিচালক ঈমাম জাফড়, পরিচালক গাজী আবদুল মাজেদ ও ইমপেল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের অধ্যক্ষ আবদুস সালাম।

এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ (কালাম মোল্লা) বলেন, নি¤œ আয়ের ও প্রান্তিক মানুষের চিকিৎসা সেবায় বরিশাল মেট্রোপলিটন হাসপাতাল এগিয়ে আসায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা চিকিৎসা সেবায় আরো ব্যাপক ভুমিকা পালন করবে, উন্নত চিকিৎসা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়াবে।

মেডিক্যাম্পের আয়োজনকারী বরিশাল মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মাহমুদ বেগ বলেন, কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। ক্যাম্প পরিদর্শন করে অতিথীগন ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD