ফিফার নতুন নকশায় চার শীর্ষ দল আলাদা, সেমিফাইনালের আগে মুখোমুখি নয় Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




ফিফার নতুন নকশায় চার শীর্ষ দল আলাদা, সেমিফাইনালের আগে মুখোমুখি নয়

ফিফার নতুন নকশায় চার শীর্ষ দল আলাদা, সেমিফাইনালের আগে মুখোমুখি নয়




স্পোর্টস ডেস্ক ॥ ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, ওয়াশিংটনে। ইতোমধ্যে বিশ্বের চোখ এই ড্র প্রক্রিয়ার দিকে, কারণ এবারই প্রথম ৪৮ দলের বিস্তৃত ফরম্যাটে আয়োজন হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর। প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতে ফিফা এবার র‌্যাঙ্কিংয়ের সেরা চার দলের মধ্যে বিশেষ দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ফিফার ঘোষণা অনুযায়ী, সেরা চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এতে নকআউট পর্বে দ্রুত বড় দল বাদ পড়ার ঝুঁকি কমবে এবং টুর্নামেন্টের উত্তেজনা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে বলে মনে করছে ফিফা।

ড্রয়ের ক্ষেত্রে কনফেডারেশন নিয়মও বহাল থাকছে। অর্থাৎ একই গ্রুপে একই অঞ্চলের দুটি দল রাখা যাবে না (ইউরোপ বাদে)। যেহেতু ইউরোপের দল ১৬টি, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

এবার পট–১-এ আছে তিন আয়োজক—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এর সঙ্গে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল ও নেদারল্যান্ডস। পট–২-এ রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, জাপান, সুইজারল্যান্ডসহ ১২ দল। পট–৩-এ রয়েছে নরওয়ে, মিশর, আলজেরিয়া, সৌদি আরবসহ আরেক সেট শক্তিশালী দল। পট–৪-এ থাকবে জর্ডান, ঘানা, নিউজিল্যান্ড, কেপ ভার্দেসহ প্লে–অফ জয়ী দলগুলো।

বিশ্বকাপের ম্যাচ সূচি ও স্টেডিয়াম তালিকা ঘোষণা করা হবে ৬ ডিসেম্বর। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এবারই প্রথম তিন দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে, যা টুর্নামেন্টকে আরও বৃহৎ ও বৈচিত্র্যময় করে তুলেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD