নির্বাচনে শান্তি নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




নির্বাচনে শান্তি নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে শান্তি নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা




নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রার্থীদের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব বক্তব্য মূলত ভোটার আকর্ষণের জন্য দেওয়া হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। যার যার রাজনৈতিক বক্তব্য সে সে দেবে।”

তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সারা দেশে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড এবং প্রায় ৬ লাখ আনসার সদস্য। উপকূলীয় অঞ্চলে নেভি ও কোস্টগার্ডের উপস্থিতি বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

তিনি আরও জানান, এবারের নির্বাচনে বিএনসিসি সদস্যদের নিয়োগ দেওয়া হবে। মাঠপর্যায়ে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে আগের পূজাগুলো শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনও শান্তিপূর্ণ হবে।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD