টেস্ট ফ্লাইটেই বিধ্বস্ত রুশ সামরিক বিমান, নিহত ৭ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




টেস্ট ফ্লাইটেই বিধ্বস্ত রুশ সামরিক বিমান, নিহত ৭

টেস্ট ফ্লাইটেই বিধ্বস্ত রুশ সামরিক বিমান, নিহত ৭




আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর মালবাহী বিমান এএন-২২ বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তা মেরামত করা হয় এবং পরবর্তী ধাপে পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হচ্ছিল। কিন্তু টেক অফের অল্প সময়ের মধ্যেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায়।

মন্ত্রণালয় আরও জানায়, বিমানটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইভানোভো জেলার আকাশসীমা অতিক্রমের সময় ইঞ্জিনে পুনরায় ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয়ে সেটি একটি জনশূন্য স্থানে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানে থাকা ৭ জনের কেউই বেঁচে যাননি।

ইভানোভো মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। দুর্ঘটনাস্থল এলাকায় জনবসতি না থাকায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসাবশেষ সংগ্রহে ঘটনাস্থলে সামরিক উদ্ধারকারী দল কাজ করছে।

বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ব্ল্যাকবক্স অনুসন্ধানসহ প্রমাণ সংগ্রহ করছে। রুশ রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: তাস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD