কোয়ার্টার ব্যবহার করলেও ভাড়া দেন না কর্মকর্তারা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




কোয়ার্টার ব্যবহার করলেও ভাড়া দেন না কর্মকর্তারা

কোয়ার্টার ব্যবহার করলেও ভাড়া দেন না কর্মকর্তারা




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভবনে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বসবাস করলেও বেতন থেকে বাসাভাড়া কাটান না বলে অভিযোগ উঠেছে। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

 

 

বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়ম অনুযায়ী নিজস্ব ভবনে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার নিয়ে বসবাস করলে বাসাভাড়া পরিশোধ করতে হয়। নিয়ম থাকলেও হিসাব বিভাগ থেকে কোনো কর্মকর্তা-কর্মচারীদের বাসাভাড়া কাটা হয় না বলে জানা গেছে।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে আমতলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি মোবাইলে কোনো কথা বলব না। ’ বরগুনা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সজল শিকদার বলেন, ‘আমি এখন একটু ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব। ’

 

 

জানতে চাইলে বরগুনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, ‘যাঁরা কোয়ার্টারে বসবাস করছেন তাঁদের বাসাভাড়া পরিশোধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। তার পরেও যদি ভাড়া না দেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD