হাসিনা-কামালের বিচার সরাসরি সম্প্রচার, দেখবে পুরো পৃথিবী Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




হাসিনা-কামালের বিচার সরাসরি সম্প্রচার, দেখবে পুরো পৃথিবী

হাসিনা-কামালের বিচার সরাসরি সম্প্রচার, দেখবে পুরো পৃথিবী




ডেস্ক রিপোর্ট ॥ মানবতাবিরোধী অপরাধের অন্যতম আলোচিত জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রায় ঘোষণার দিন গোটা জাতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশও আগ্রহ নিয়ে নজর রাখছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর তিন সদস্যের প্যানেল— চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী— গত ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করেন।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বিচারপ্রক্রিয়া যাতে সবাই সরাসরি দেখতে পারেন, সে জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দা বসানো হবে। আন্তর্জাতিক সম্প্রচারের ব্যবস্থাও করা হবে।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ একাধিক প্রসিকিউটর অংশ নেন। ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেওয়া হয়। তার আইনজীবী খালাস প্রার্থনা করেন।

১৪ সপ্তাহব্যাপী সাক্ষ্যগ্রহণে ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দেন। ২০২৪ সালের ৩ আগস্ট প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়, আর ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয়।

আনা পাঁচটি অভিযোগ— উসকানি, অস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাঈদ হত্যা, চানখারপুল হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো— নিয়ে প্রস্তুত করা হয় ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার মামলাসংক্রান্ত নথি, যার মধ্যে জব্দ তালিকা, দালিলিক প্রমাণ ও শহীদ তালিকার বিস্তারিত অন্তর্ভুক্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD