হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর




ডেস্ক রিপোর্ট ॥ যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের জন্য মঈন আব্দুল্লাহর ১০ দিনের রিমান্ড প্রয়োজন। শুনানির পর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্র অনুযায়ী, বিএনপি ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে মহাসমাবেশের ডাক দেয়। একইদিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের ডাক দেয়। এদিন বিএনপির সমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন। ঘটনার পর ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, মঈন আব্দুল্লাহর রাজনৈতিক পরিচয় এবং তার পিতার প্রভাবের কারণে এই মামলার দিকে জনগণের নজর রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD