স্ত্রীর করা যৌতুক মামলা ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক জেল হাজতে Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




স্ত্রীর করা যৌতুক মামলা ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক জেল হাজতে

স্ত্রীর করা যৌতুক মামলা ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক জেল হাজতে




ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক মো. মনিরুজ্জামানকে স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান। গত রোববার তাকে জেল হাজতে পাঠান হয়। মনিরুজ্জামান ঝালকাঠি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক বলে সাংবাদিকদের জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর জনি। তিনি আরো জানান, গত বছরের ৪ জুন শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে তার স্ত্রী নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাবনী আক্তার (২৩) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক মামলা করেন। স্ত্রীর করা মামলায় মনিরুজ্জামান রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী লাবনী আক্তার জানান, তার স্বামী তাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো। এছাড়া তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিতো। তাই জীবন রক্ষার্থে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD