সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর




ডেস্ক রিপোর্ট: সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল দম্পতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এই দম্পতিকে রিমান্ডের আদেশ দেন।

চাকরিজীবী মো. ফজলুল করিম হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রধান প্রতিবেদক ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জসিম উদ্দিন মোড়ে গুলিবিদ্ধ হন ফজুলল করিম। পরে সেদিন রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় ফজলুলের ভাই বুধবার উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৮ আগস্ট একাত্তর টিভি থেকে এ দম্পতিকে অব্যাহতি দেওয়া হয়। বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহাইমিনুর রহমান আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD