যৌতুক না দেয়ায় গৃহবধূকে নির্যাতন Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




যৌতুক না দেয়ায় গৃহবধূকে নির্যাতন

যৌতুক না দেয়ায় গৃহবধূকে নির্যাতন




স্টাফ রিপোর্টার  : শরীরে হকিষ্টিকের আঘাত। এমন অমানবিক নির্যাতনে কাহিল গৃহবধু নাসরিন বেগম এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। যৌতুক না দেয়ায় এই করুণ পরিনতি ওই গৃহবধুর। যদিও ওই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুুতি চলেছ বলে জানান আহত পরিবার।গত সোমববার (৯জুলাই)খুলনা বিভাগের সোনাডাঙ্গা জেলার ২৪নং ওয়ার্ডের করিম নগর এলাকায় অমানবিক ঘটনা ঘটে।সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে দুই বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন মা নাসরিন। বারবার সন্তানের দিকে চেয়ে থাকছেন, আদর করছেন।জানা গেছে, দিন মজুর নান্নু মোল্লামেয়েকে বিয়ে দিয়েছিলেন খুলনা বিভাগের সোনাডাঙ্গা থানার ২৪নং ওয়ার্ডের করিম নগর এলাকার স্থানীয় খবির হাওলাদারে পুত্র সুমন এর সাথে । সুমন হাওলাদার ইউসি ব্যাংক’র এম এল এস এস পদে চাকরি করেন ।

 

বিয়ের সময় যৌতুক বাবদ তাকে মালামাল দেয়া হয়েছিলে জামাইকে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে আরো যৌতুকের জন্য চাপ দেয়া হয় নাসরিনের ওপর। মাঝে মধ্যে চলত নির্যাতন। তাদের ঘরে আছে৪ মেয়েও দুই বছরের একটি ছেলে সন্তান।নির্যাতনের শিকার গৃহবধু নাসরিন বেগম জানান, সোমবার(৯জুলাই) রাতে আরো ২ লাখ টাকার জন্য বাবার বাড়িতে যেতে বলে।কিন্তু টাকা আনতে না যাওয়ায় পরদিন সকাল ৮ টার দিকে স্বামী সুমন ও তার পরিবারের লোকজন আমার ওপর চড়াও হয়। চালানো হয় অমানবিক নির্যাতন। শরীরে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে।খবর পেয়ে বরিশাল থেকে ফুফু মাহামুদা বেগম তাকে উদ্দার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেন ।

আমি এই নির্যাতনের দৃষ্টান্তমুলক শাস্তি চাই, মেয়ের প্রতি মধ্যযুগীয় নির্যাতন দেখে মনে দারুন কষ্ট পেয়েছেন। এর সঠিক বিচার দাবী করেছেন নির্যাতিত গৃহবধুর পিতা নান্নু মোল্লা ও মাতা শাহানাজ বেগম।আহত নাসরিনের বাড়ি বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের ধান গবেষনা রোড এলাকায়।বরিশাল শেবাচিম’র কর্তব্যরত চিকিৎসক জানান, নাসরিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD