মুলাদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




মুলাদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

মুলাদীতে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১




মুলাদীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী কিশোরীর বড়ভাই মুলাদী থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ ধর্ষনের অভিযোগে মাসুদ শরীফ নামের একজনকে গ্রেফতার করেছে। জানাগেছে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের এক বাক প্রতিবন্ধী কিশোরীর ওপর একই এলাকার আমির শরীফের লম্পট পুত্র মাসুদ শরীফের কুনজর পড়ে। মাসুদ শরীফ দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইশারা ইঙ্গিতে ওই প্রতিবন্ধীকে কুপ্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। গত ২৪ জুলাই রাতে বাক প্রতিবন্ধী কিশোরী প্রকৃতির ডাকে বাইরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা মাসুদ শরীফ তাকে টেনে হিচরে নির্জন স্থানে নিয়ে ধর্ষন করে ফেলে রেখে যায়। পরদিন সকালে প্রতিবন্ধী তার বড় ভাইয়ের স্ত্রীকে ইশারা-ইঙ্গিতে ধর্ষণের কথা জানালে তারা সফিপুর পুলিশ চৌকিতে অভিযোগ করতে যায়। পুলিশ চৌকি অভিযোগ না নিয়ে তাদের মুলাদী থানায় প্রেরণ করলে বৃহস্পতিবার রাতে ধর্ষিতা কিশোরীর বড়ভাই বাদী হয়ে মাসুদ শরীফকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার সূত্রে পুলিশ রাতেই অভিযান চালিয়ে চরপদ্মা এলাকা থেকে মাসুদ শরীফকে গ্রেফতার করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করে এবং প্রতিবন্ধী কিশোরীর শারিরীক পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এব্যাপারে মাসুদ শরীফ প্রতিবন্ধী ধর্ষনের বিষয়টি অস্বীকার করে জানান জমা-জমি নিয়ে বিরোধের জেরধরে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এস.আই আলাউদ্দীন জানান ধর্ষনের অভিযোগে মামলার প্রেক্ষিতে মাসুদ শরীফকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD