বরিশালে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশালে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের মানববন্ধন

বরিশালে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের মানববন্ধন




ভয়েস অব বরিশাল ॥
সরকারী কলেজে চাকুরীরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকুরী স্থায়ীকরন সহ ৫ দফা দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিএম কলেজ শাখা বেসরকারী চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিএম কলেজ শাখা সভাপতি মো. ইউসুফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়র হোসেন আনু, সাধারন সম্পাদক মো. মানিক মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা, খন্দকার শাহজাহান, মো. সোহাগ হোসেন, উজ্জ্বল দাস, মো. মিজানুর রহমান, মো. গিয়াস উদ্দিন, শাহাদৎ হোসেন ও শিউলি আক্তার প্রমুখ। অপরদিকে, একই দাবীতে সকালে নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সামনে সরকারী কলেজে নিয়োজিত বেসরকারী কর্মচারীরা মানববন্ধন করে।

দুই মানববন্ধনে বক্তারা, সরকারী কলেজে চাকুরীরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকুরী স্থায়ীকরন, সরকারীকরনের পূর্ব পর্যন্ত সরকারী স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, প্রতিটি সরকারী কলেজে অধ্যক্ষকে বেসরকারী কর্মচারীদের সরকারীকরনের ক্ষমতা প্রদান সহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবী জানান। এই দাবিতে আগামী ৮ই অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হাসান শুভ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD