বরগুনায় চাকরিজীবী স্ত্রীর টাকা নিয়ে লাপাত্তা স্বামী Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বরগুনায় চাকরিজীবী স্ত্রীর টাকা নিয়ে লাপাত্তা স্বামী

বরগুনায় চাকরিজীবী স্ত্রীর টাকা নিয়ে লাপাত্তা স্বামী

বরগুনায় চাকরিজীবী স্ত্রীর টাকা নিয়ে লাপাত্তা স্বামী




বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় চাকরিজীবী স্ত্রী নাজমা বেগমের টাকা নিয়ে স্বামী সজিব খান নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (০২ মার্চ) সকালে এ নিয়ে বরগুনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন স্ত্রী নাজমা।

 

 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বরগুনা পৌর শহরের ধানসিঁড়ি সড়কের মজিবর হাওলাদারের মালিকানাধীন ভাড়া বাসা থেকে বেরিয়ে বাজারে যায় সজীব। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।

 

 

জানা যায়, গত ৯ মাস আগে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী এলাকার গোলাম মোস্তফার মেয়ে নাজমার সঙ্গে সদর উপজেলার বুড়িরচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সজীব খানের বিয়ে হয়। স্ত্রী নাজমা পৌরসভায় চাকরি করেন। চাকরির সুবাদে বিয়ের পর তারা আলাদা বাসা নিয়ে পৌর শহরের ধানসিঁড়ি সড়কে বসবাস শুরু করেন। নাজমা বলেন, প্রতিদিনের মতো সজীবকে বাসায় রেখে আমার কর্মস্থল বরগুনা পৌরসভায় ডিউটিতে যাই। দুপুরে বাসায় খেতে এসে তাকে আর পাইনি। ওই দিন বাসায় জমির জন্য ৮০ হাজার টাকা রেখেছিলাম। আমি ধারণা করছি, ওই টাকা নিয়ে তিনি পালিয়েছেন।

 

 

তিনি আরও বলেন, তার আরও একটি সংসার রয়েছে। সেই ঘরে একটি ছেলে সন্তান আছে। আমি স্বামীর সন্ধানসহ টাকা উদ্ধারে প্রশাসনের সাহায্য চাই।

 

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, জিডির আলোকে একজন এসআইকে বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD