নৌকার মিছিলে গিয়ে ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যু! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




নৌকার মিছিলে গিয়ে ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যু!

নৌকার মিছিলে গিয়ে ওয়ার্ড আ.লীগ নেতার মৃত্যু!




ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মিছিলে গিয়ে নূরুল ইসলাম মুসুল্লী (৬৫) নামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা পৌরশহরে নৌকার সমর্থনে প্রচারণার মিছিলে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

নুরুল ইসলাম ঢলুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি পেশায় একজন কৃষক।

জানা গেছে, সোমবার প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় নিজ ওয়ার্ড লতাকাটা এবং ডালভাঙা গ্রাম থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক দলীয় নেতা-কর্মীরা বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল বলেন, নুরুল ইসলাম একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।

বরগুনা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, নুরুল ইসলাম মুছুল্লী দলের পরীক্ষিত নেতা ছিলেন। তৃণমূল পর্যায়ে বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD