ডেঙ্গু আক্রান্ত ঝালকাঠির নিগার সুলতানার মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




ডেঙ্গু আক্রান্ত ঝালকাঠির নিগার সুলতানার মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত ঝালকাঠির নিগার সুলতানার মৃত্যু




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিগার সুলতানা কাঁঠালিয়া উপজেলার হালদারখালি গ্রামের সুলতানের হোসেনের মেয়ে এবং হালদারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি কাজে ঢাকা যান স্কুল শিক্ষিকা নিগার সুলতানা।

সেখানে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। জ্বর নিয়ে ঢাকা থেকে গ্রামে আসলে শুক্রবার (২৬ জুলাই) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্কুলশিক্ষিকা নিগার সুলতানার মামাতো ভাই ব্যবসায়ী মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD