করোনায় একদিনে মৃত্যু ৭ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




করোনায় একদিনে মৃত্যু ৭

করোনায় একদিনে মৃত্যু ৭

করোনায় একদিনে মৃত্যু ৭




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী।

 

 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টিতে।

 

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

 

 

এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জনে।

 

 

উল্লেখ্য, আগের দিন সোমবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৪৩৬ জনের।

 

 

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

 

 

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে কেউ হাসপাতাল ছেড়ে যাননি।

 

 

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD