ইরান ইস্যুতে নতুন বার্তা দিলো যুক্তরাষ্ট্র, মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




ইরান ইস্যুতে নতুন বার্তা দিলো যুক্তরাষ্ট্র, মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ

ইরান ইস্যুতে নতুন বার্তা দিলো যুক্তরাষ্ট্র, মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ




আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যারা এখনই ইরান ত্যাগ করতে পারবেন না, তাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জারি করা এই সতর্কবার্তায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই সতর্কতার সময়েই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী ম্যাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকের আগে এ ধরনের সতর্কতা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত। তবে পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ব্যালেস্টিক মিসাইল নীতি, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সহায়তা এবং দেশের নাগরিকদের প্রতি আচরণ নিয়েও আলোচনা করা হবে।

এর বিপরীতে ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ক্ষেপণাস্ত্র বিষয়ক কোনো আলোচনায় তারা অংশ নেবেন না। পারমাণবিক ইস্যুর বাইরে অন্য কোনো প্রসঙ্গ উঠলে বৈঠক বাতিল হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে আসন্ন বৈঠক ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানে থাকা বিদেশিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD