যুব নীতিমালা বাস্তবায়নে পাথরঘাটায় 'যুব ফোরাম' গঠন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




যুব নীতিমালা বাস্তবায়নে পাথরঘাটায় ‘যুব ফোরাম’ গঠন

যুব নীতিমালা বাস্তবায়নে পাথরঘাটায় ‘যুব ফোরাম’ গঠন




বরগুনা প্রতিনিধি: তৃনমুলে পর্যায় শান্তি, সম্প্রতি রক্ষা, নাগরিক অধিকার, সহনশীল সমাজ গঠনে যুব ও নাগরিকদের সম্পৃক্ত করতে জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে পাথরঘাটায় যুব ফোরাম গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের হলরুমে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে মো. সিফাত খানকে আহ্বায়ক, আঁখি ইসলাম ও উজ্জ্বল শীলকে যুগ্ম আহ্বায়ক করে ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার শওকত হোসেন, প্রকল্প ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জারজিস উল্লাহ, জেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, ফিল্ড অফিসার কোহিনুর বেগম, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

তৃনমুলে যুব নেতৃত্বের বিকাশে বয়স্ক ও যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক সমাজ গঠন করা, জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অধিকার নিশ্চিত করা, সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করনে উদ্যোগ সৃষ্টি করবে যুব ফোরাম। এছাড়াও প্রান্তিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাগরিক অধিকার বঞ্চিতদের সরকারি বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা এবং সংঘঠিত করা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD