যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় মহান বিজয় দিবস পালিত




আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধিঃ কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সুচনা, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে আটটায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি মো. মাহাবুব তালুকদার(এমপি) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এরপূর্বে কেন্দ্রীয় শহীদ বেদীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কলাপাড়া থানা পুলিশ, আওয়ামীলীগ, বিএনপি, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD