মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা ! ৩ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা ! ৩ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে অসুস্থ ব্যাংক কর্মকর্তা ! ৩ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী




আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। আর এ ঘটনার পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ নিত্যপণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের জাকির টি স্টোরের মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সুমন মিত্র অসুস্থ হয়ে পরেন।

বিষয়টি জানার পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের জাকির টি স্টোরের মালিক জাকির হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে নষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD