মুলাদীতে পৌর কাউন্সিলর আলমগীর হোসেনকে হত্যার হুমকি । Latest Update News of Bangladesh

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




মুলাদীতে পৌর কাউন্সিলর আলমগীর হোসেনকে হত্যার হুমকি ।

মুলাদীতে পৌর কাউন্সিলর আলমগীর হোসেনকে হত্যার হুমকি ।




অনলাইন ডেস্ক :
মুলাদীতে পৌর কাউন্সিলরকে স্ব-পরিবারে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত কয়েক দিন ধরে দুর্বৃত্তরা মোবাইল ফোনে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেয়। এঘটনায় কাউন্সিলর আলমগীর হোসেন গতকাল মঙ্গলবার বিকালে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন। কাউন্সিলরর জানান গত ২৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ০১৭০৫০১৬১৩৬ মোবাইল নাম্বার থেকে কাউন্সিলরের ফোনে প্রথমে ডিবি পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

চাঁদা না দিলে এনকাউন্টারে হত্যা করা হবে বলেও নাম্বার থেকে হুমকি দেওয়া হয়। বিষয়টি কাউন্সিলর প্রথমে আমলে না নিলেও গত কয়েকদিন ধরে ওই মোবাইল নাম্বার থেকে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাকে স্ব-পরিবারে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দেয়। এতে সে ভীত হয়ে নিরাপত্তা চেয়ে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করে। এব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান ডায়েরির সূত্রে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD