বিশ্ব ইজতেমা স্থগিত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




বিশ্ব ইজতেমা স্থগিত

বিশ্ব ইজতেমা স্থগিত

বিশ্ব ইজতেমা স্থগিত




অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের দুইপক্ষ ও কয়েকজন আলেম এবং ধর্মমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ধর্ম সচিব মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। এছাড়া তাবলিগ জামাতের দু’টি পক্ষের মধ্যে বিরোধ আছে। এসব বিবেচনায় নিয়ে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সব পক্ষ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।

টঙ্গীর তুরাগতীরে আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল। তবে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাবলিগ জামাতের দু’টি পক্ষ আলাদা তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, নির্বাচনের পর তাবলিগ জামাতের দু’টি পক্ষ বসে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করবে। সেই তারিখ অনুযায়ী বিশ্ব ইজতেমা হবে। এত সরকারের পক্ষ হতে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তবে এবিষয়ে আগামীকাল শুক্রবার যাত্রাবাড়িতে মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরেকটি বৈঠক হবে। বিশ্ব ইজতেমা পরবর্তী করণীয় সম্পর্কে সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, ভারতের তাবলিগের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীরা গত বিশ্ব ইজতেমার পর ২০১৯ সালের বিশ্ব ইজতেমার জন্য ১১, ১২ ও ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। অন্যদিকে মাওলানা সাদবিরোধীরা সম্প্রতি ২৮ জুলাই অনুষ্ঠিত এক সমাবেশে জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করেন। একইসঙ্গে দুই পক্ষই পৃথক তারিখে জেলাভিত্তিক জমায়েতের তারিখ নির্ধারণ করেছিল। আর এই জমায়েতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD