পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪




নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলার হোতা বর্তমান চেয়াম্যান মিঠুন হালদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮। মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক জুবায়ের আলম শোভন। গ্রেপ্তারকৃতরা হলেন-বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ এবং মো. আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, ঘটনার পর হত্যার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ও ছায়াতদন্ত করে তথ্যপ্রযুক্তির সহয়তায় র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানিক টিম মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা থেকে মূল হোতা বর্তমান চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করে। হত্যাকান্ডের পর তারা গ্রেপ্তার এড়াতে বাগেরহাটে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার ৩০ জানুয়ারি মঙ্গলবার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়ি থেকে যাওয়ার পথে মিঠুন হালদারের নেতৃত্ব লাঠি ও ইট দিয়ে মারধর করে তাকে মৃত মনে করে সেখানে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা শেখর কুমার শিকদারকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া পরে অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নামধারী এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD