পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা Latest Update News of Bangladesh

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ




পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা




মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

 

 

এ ঘটনায় কপালভড়া গ্রামের ওই ভুক্তভোগী সোমবার সকালে তার প্রেমিক সৌরভ মিস্ত্রীকে (১৮) আসামি করে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সৌরভ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের ভবতোষ মিস্ত্রীর ছেলে।

 

 

মামলার অভিযোগে বলেন, ভুক্তভোগীর সাথে সৌরভ মিস্ত্রীর দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সৌরভ বিভিন্ন সময় তাকে মিথ্যা বিয়ের প্রলোভন দিতেন। ঘটনার দিন ভুক্তভোগী তার মামার বাড়িতে বেড়াতে আসেন। এ সুযোগে আসামি সৌরভ ওই রাতে তার (ভুক্তভোগীর) মামার বাড়িতে আসেন। রাতে তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্কের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায় তার চিৎকারে ভুক্তভোগীর মামা ও আশপাশের লোকজন চলে আসেন। পরে তারা মির্জাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে।

 

 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিবুল্লাহ জানান, মির্জাগঞ্জে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। একমাত্র আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD