নির্বাচনী মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় আ.লীগ নেতা নিহত Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
এয়ারপোর্টে ভিড় নয়, দলের সুনাম রক্ষার আহ্বান তারেক রহমানের বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য খালেদা জিয়া দেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন আর সম্ভব নয়: প্রধান উপদেষ্টা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ডিজিটাল কর্মসূচি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ গৌরনদীতে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত মাইক্রোবাসের ৮ যাত্রী কুয়াকাটায় মহান বিজয় দিবসে র‍্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় বরিশালে বিজয় দিবস উদযাপন ৫৪ প্যারাট্রুপারের প্যারাস্যুটিংয়ে বিজয় দিবসে বিশ্ব রেকর্ড




নির্বাচনী মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় আ.লীগ নেতা নিহত

নির্বাচনী মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় আ.লীগ নেতা নিহত




অনলাইন ডেস্ক:বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী মিছিল থেকে ফেরার পথে বাসচাপায় কামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন আওয়ামী লীগের কর্মী-সমর্থক। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার যশোরদি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত কামাল হোসেন (৩৮) বাধাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি কচুয়া উপজেলার যশোরদি গ্রামে।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া আহত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাসেল, পারভেজ, আবির, বায়জিদ, নুরুল ইসলাম ও হাসিব। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক।

স্থানীয়রা জানান, বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী মিছিল থেকে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের ওপর বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী খান ইন্টারপ্রাইজ-৩ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- চ ১১-২৯৬৯) চালিয়ে দিয়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করতে পারলেও চালকও সহকারী পালিয়ে গেছে।

খবর পেয়ে বাগেরহাট-২ আসনের আওয়ামী দলীয় সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় আহতদের হাসপাতালে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD