নগরীতে হেরোইনসহ বিক্রেতা গ্রেপ্তার Latest Update News of Bangladesh

শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




নগরীতে হেরোইনসহ বিক্রেতা গ্রেপ্তার

নগরীতে হেরোইনসহ বিক্রেতা গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল:
বরিশাল শহর থেকে ইয়াবাসহ মো. কাজিমুদ্দিন মালিথা ওরফে বাদশা মালিথা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের ২৯নম্বার ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজী।

গ্রেপ্তার মো. কাজিমুদ্দিন মালিথা ওরফে বাদশা মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মীরেরপাড়া গ্রামের মো. আজুবর ওরফে আজবর মালিথার ছেলে। তবে তিনি বরিশাল শহরের দক্ষিণ বাঘিয়া এলাকার জনৈক মিঠুর বাসার ভাড়াটিয়া ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ রাতে এক ইমেল বার্তায় জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। ওই সময় তার কাছ থেকে ২১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুুলিশ।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD