টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে সরকার Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে সরকার




স্পোর্টস ডেস্ক ॥ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে এবং এ সিদ্ধান্তের যৌক্তিকতা আইসিসিকে বোঝানো সম্ভব হবে বলে তারা আশাবাদী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের একাধিক পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদা—এই তিনটি বিষয় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না।’ তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে চায় এবং ক্রিকেট খেলায় আগ্রহী, তবে তা হতে হবে নিরাপদ পরিবেশে। আয়োজক দেশ হিসেবে শ্রীলংকায় ম্যাচ খেলতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা দৃঢ়ভাবে অনড়। কেন এই অবস্থান নেওয়া হয়েছে, তা আইসিসিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হবে। আশা করি আইসিসি নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করে আমাদের বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করবে।’

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটে। এর প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও।

এই প্রেক্ষাপটে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি আইসিসির কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে। আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিরাপত্তা উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD