গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার প্রশাসক শিরিনের আশ্বাসে ক্লাসে ফিরল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালসহ পাঁচ বিভাগে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যপতন, ক্রেতাদের স্বস্তি যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ, লেবানন ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা দশ মিনিটে শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত, নিহত ২৫৪ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, বিরোধী নেতার আবেদনে যা বললেন স্পিকার শিক্ষায় প্রযুক্তি বিপ্লব আনতে সরকারের নতুন উদ্যোগ ঝালকাঠিতে স্কুল ফিডিংয়ে পচা কলা, অভিভাবকদের তীব্র ক্ষোভ




গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

গৌরনদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ




মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি॥   বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক হিন্দু ছাত্রী (১৪)কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার মাহিলাড়া গ্রামের ওই স্কুলছাত্রীর দাদি বাদি হয়ে বখাটে সাকিব খানসহ ৪ জনের নামোল্লেখ করে ৮ জনকে অভিযুক্ত করে শনিবার দিবাগত রাতে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গৌরনদী উপজেলার নওপাড়া বাহাদুরপুর গ্রামের মোয়াম্মেম খানের ছেলে ইজি-বাইক চালক বখাটে সাকিব খান স্কুলে আসা- যাওয়ার পথে দশম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে সাকিব ওই স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেয়। বিষয়টি তার অভিভাবকদের জানালে সাকিব ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৮ আগস্ট বিকাল ৪টার দিকে রহমতপুর বিমান বন্দর থানাধীণ এক নিকট আত্মীয়র বাড়ি থেকে ছাত্রী নিজ বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে বখাটে সাকিব খানের নেতৃত্বে বখাটে ৫/৬ যুবক ছাত্রীর পথরোধ করে। এসময় জোরপূর্বক ওই ছাত্রীকে ইজি-বাইকে তুলে অপহরণ করে নিয়ে যায় তারা।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বরিশালের বহমতপুর বিমান বন্দর থানাধীন ছাত্রীর খালু বাড়ি থেকে ওই ছাত্রী নিজ বাড়িতে ফিরছিলেন। ওই ছাত্রীকে অপহরণের ঘটনাস্থল রহমতপুর বিমান বন্দর থানা এলাকার মর্ধ্যে হওয়ায় ছাত্রীর আত্মীয় স্বজনকে ওই থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে বলে ওসি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD