শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন বিষয়গুলোকে সামনে রেখে ভোলায় কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন বিষয়গুলোকে সামনে রেখে ভোলায় কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ

শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন বিষয়গুলোকে সামনে রেখে ভোলায় কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ




ভোলা প্রতিনিধি॥  শৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন বিষয়গুলোকে সামনে রেখে ভোলা কালেক্টরেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ আলম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আতাহার মিয়া, কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ নেওয়াজসহ অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে রক্ষা করতে হবে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের দিকে আকর্ষণ থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে।

দেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত শিক্ষার্থীরা কী করে, কোথায় যায় সে দিকটি দেখভাল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD