২৪ ঘণ্টায় আবারও ছয় প্রাণহানি, সতর্কতা জোরদার দাবি Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




২৪ ঘণ্টায় আবারও ছয় প্রাণহানি, সতর্কতা জোরদার দাবি

২৪ ঘণ্টায় আবারও ছয় প্রাণহানি, সতর্কতা জোরদার দাবি




ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু এবং ৭৮৮ জন নতুন রোগীর ভর্তি জনস্বাস্থ্যে আবারও উদ্বেগ তৈরি করেছে। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।

বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, গত একদিনে বরিশালে ৮৭, চট্টগ্রামে ১০৮, ঢাকার সিটি কর্পোরেশন এলাকা ছাড়া অন্যান্য অংশে ১৩০, ঢাকা উত্তর সিটিতে ১৬৬, দক্ষিণ সিটিতে ৮৬, খুলনায় ৬৬, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৮৮ এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৯৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর মোট ৮৪,৫৭০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭,৭১২ জন। মৃত্যুর সংখ্যা ৩৪৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করিয়ে দিয়েছে, গত বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে মৃতের সংখ্যা ছিল এক হাজার ৭০৫, এবং আক্রান্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শেষভাগে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমার কথা থাকলেও এ বছরের রোগীর গ্রাফ এখনও উচ্চমাত্রায় অবস্থান করছে। তারা জনস্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা, পরিবেশ পরিষ্কার রাখা ও দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD