সাংবাদিক নিযার্তনের প্রতিবাদে ভান্ডারিয়া সাংবাদিকদের মানববন্ধন Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




সাংবাদিক নিযার্তনের প্রতিবাদে ভান্ডারিয়া সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক নিযার্তনের প্রতিবাদে ভান্ডারিয়া সাংবাদিকদের মানববন্ধন




ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভান্ডারিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ডাকা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রেসক্লাবের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রেসক্লাবের সহ সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, মানবাধিকার কমিশন সভাপতি মো. ছগির হোসেন, প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মামুন হোসেন, সাংবাদিক মো. বশির উদ্দিন, মো: বাহাদুর হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হাসান ইমাম পান্না, মো. লোকমান হোসেন, মো. শাহজাহান হোসেন, মো. বেলায়েত মুন্সী, ভান্ডারিয়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন খান, সাংবাদিক কবির খান, মো. মনির হোসেন কাজী, মো. সুমন মল্লিক, মো. তরিকুল ইসলাম, মো. আল আমিন আকন, মো.মাসুম বিল্লাহ, মো. মাইনুল ইসলাম,মো. আকতার হোসেন, মো. মিজানুর রহমান দিপু, মাহফুজ রহমান প্রমূখ। বক্তারা সাংবাদিক শিমুল হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদ জানান এবং হামলাকারীদের আইনের আওতায় এনে এর বিচারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD