বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হিরো আলম Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হিরো আলম

বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার হিরো আলম




বিনোদন ডেস্ক ॥ বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো আলম পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গাড়ি ধাওয়ার পর আটক করে আদালতে সোপর্দ করে।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম নারীকে বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। পরে এক মৌলভীকে ডেকে কবুল পরিয়ে বিয়ে করার কথা বলেন এবং একসাথে ভাড়া বাসায় বসবাস করেন। নারী অন্তঃসত্ত্বা হয়ে গেলে হিরো আলম ও সহযোগীরা গর্ভপাতের জন্য চাপ দেন। রাজি না হলে ২১ এপ্রিল মারধর করা হয়। গুরুতর রক্তক্ষরণে নারীকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৪–২৬ এপ্রিল বগুড়ার মেডিকেল কলেজে চিকিৎসা প্রদান করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ, সিনেমা তৈরির প্রতিশ্রতি দিয়ে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। মামলার অপর পাঁচ আসামি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD