বরিশালে ছাত্রদল নেত্রী নাসরিন গ্রেফতার Latest Update News of Bangladesh

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




বরিশালে ছাত্রদল নেত্রী নাসরিন গ্রেফতার

বরিশালে ছাত্রদল নেত্রী নাসরিন গ্রেফতার

নাসরিন




নিজস্ব প্রতিবেদক:বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, আজ বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, নাশকতার একটি মামলায় আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD