ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপনাস্ত্র, সতর্ক করল পেন্টাগন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপনাস্ত্র, সতর্ক করল পেন্টাগন

ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপনাস্ত্র, সতর্ক করল পেন্টাগন




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের ওপর আর্থিক চাপও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর Pentagon জানিয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধ শুধু সমরাস্ত্রের সংকটই তৈরি করবে না, বরং গোলাবারুদ পুনরায় সংগ্রহে বিপুল অর্থ ব্যয় করতে হবে।

যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন গড়ে ৬৫ লাখ ডলার ব্যয় হয় বলে জানিয়েছে Center for a New American Security। অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার খরচ হয়েছে। পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক Kent Smetters পূর্বাভাস দিয়েছেন, যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হলে মোট ব্যয় ২১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

গত এক বছরে কেবল ইসরায়েলকে সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে ওয়াশিংটন ৩০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জেডিএএম কিট ও এসএম-৩ ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে। ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান এই সংকটকে ত্বরান্বিত করেছে। পেন্টাগনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল মূলত রাশিয়া বা চীনের মতো শক্তির বিরুদ্ধে স্বল্পমেয়াদি উচ্চতীব্রতার যুদ্ধ মাথায় রেখে তৈরি। কিন্তু ইরানের মতো দেশের দীর্ঘস্থায়ী, কম খরচের ড্রোন ও রকেট হামলা সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD