নলছিটিতে হারুন মীরার ১০ বছর কারাদণ্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




নলছিটিতে হারুন মীরার ১০ বছর কারাদণ্ড

নলছিটিতে হারুন মীরার ১০ বছর কারাদণ্ড




নলছিটি প্রতিনিধি:ঝালকাঠিতে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে মো. হারুন মীর (৪০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামী উপস্থিতি ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামে হারুন মিরের বসত ঘর থেকে একটি ২২ ভোরের ওয়ান সুটারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় র‌্যাবের ডিএডি মো. শামছুল আলম বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে। এ মামলায় কালু গাজী নামের অপর একজনকে এজাহারভুক্ত আসামী করা হলেও তদন্তে পুলিশ তাঁর বিরুদ্ধে কোন সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি প্রদান করে। সাজাপ্রাপ্ত হারুন মীর নলছিটি উপজেলার ভরতকাঠী গ্রামের মোসলেম মীরের ছেলে।এদিকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত রহিম ডাকুয়া নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের বিচারক রুবাইয়া আমিনা আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুলাই বিকেল ৪ টায় ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমিনিয়ে বিরোধের জেরে একই এলাকার খালেদা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এই ঘটনায় খালেদা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। সাজাপ্রাপ্ত রহিম ডাকুয়া দক্ষিণ পিপলিতা গ্রামের কাদের ডাকুয়ার ছেলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD