দুই মাস আগে অপহৃত এক কিশোরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




দুই মাস আগে অপহৃত এক কিশোরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

দুই মাস আগে অপহৃত এক কিশোরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

দুই মাস আগে অপহৃত এক কিশোরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজারে দুই মাস আগে অপহৃত এক কিশোরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে গ্রেফতার করা হয়।

 

 

অপহৃত শিশু মোজাহিদ মিয়া মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার আবদুল গফুরের ছেলে। গ্রেফতার রোজিনা আক্তার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার জহির আলমের মেয়ে।

 

 

মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত ২ জানুয়ারি মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়া থেকে নিখোঁজ হয় মোজাহিদ মিয়া। তার পরিবারের স্বজনরা খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে নিখোঁজ শিশুর বাবা মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরও দীর্ঘদিন ধরে নিখোঁজ মোজাহিদ মিয়ার সন্ধান পায়নি স্বজনরা। একপর্যায়ে গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার মায়ের ব্যক্তিগত মোবাইল ফোনে অজ্ঞাত এক নারী কল করে মুক্তিপণ দাবি করেন।

 

 

পুলিশের এ কর্মকর্তা জানান, এ নিয়ে শিশুটির বাবা আবদুল গফুর বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি নারী ও শিশু দমন আইনে একটি মামলা করেন। এরপর পুলিশও অনুসন্ধান অব্যাহত রাখে। মোবাইলে কলের সূত্র ধরে কৌশলে টেকনাফের শামলাপুর এলাকা থেকে রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়। ওই নারীকে জিজ্ঞাসাবাদে মোজাহিদ মিয়াকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জিম্মি করে রাখার তথ্য পায় পুলিশ।

 

 

তিনি আরো জানান, গ্রেফতার রোজিনার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডব্লিউ-এ/ডি ৪ ব্লকের বাসিন্দা বশির আহমদের ঘরে অভিযান চালিয়ে মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD