জল্পনার অবসান, বরিশাল-৩ এ বিএনপির জয়নুল আবেদীন মনোনীত Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




জল্পনার অবসান, বরিশাল-৩ এ বিএনপির জয়নুল আবেদীন মনোনীত

জল্পনার অবসান, বরিশাল-৩ এ বিএনপির জয়নুল আবেদীন মনোনীত




নিজস্ব প্রতিনিধি ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা ও জল্পনার অবসান হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ৩৬টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে বরিশাল-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে বরিশালে তার অনুসারীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দলীয় কার্যালয় ও বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ, শোভাযাত্রা ও আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই আসনে প্রার্থী ঘোষণা নিয়ে বিভ্রান্তি তৈরির কারণ ছিল শরিকদের দাবিদাওয়া। প্রথম দফার ঘোষণায় বরিশাল বিভাগের পাঁচটি আসনে প্রার্থী দিলেও বরিশাল-৩ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, এবি পার্টি বা সমমনা দলকে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। তবে স্থানীয় নেতারা স্পষ্টভাবে জানান—এটি বরিশাল অঞ্চলে ধানের শীষের শক্ত ঘাঁটি, এখানে শরিককে আসন দিলে বিদ্রোহ দেখা দিতে পারে।

এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বেগম সেলিমা রহমান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আব্দুস সাত্তার খান। অন্যদিকে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও জোরালোভাবে শোনা যাচ্ছিল। কিন্তু স্থানীয় নেতাদের মতে, নতুন প্রতীক প্রচারণা শুরু করতে সময় লেগে যাবে এবং নির্বাচনী মাঠ দুর্বল হয়ে পড়বে।

এদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর ইতোমধ্যে প্রচারণায় নেমে যাওয়ায় বিএনপির অভ্যন্তরে চাপ আরও বেড়ে গিয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ নেতা জয়নুল আবেদীনকে প্রার্থী করায় বরিশাল-৩ আসনে বিএনপি নতুন করে সংগঠিত হবে এবং ধানের শীষ আবারও ভোটযুদ্ধে শক্ত অবস্থানে ফিরে আসতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD