আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ক্রমেই তীব্রতর হচ্ছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত চলমান এই সংঘাত অষ্টম দিনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ করা হবে না।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের জন্য নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ রাতেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

বেসেন্টের ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর হামলার প্রধান লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। তিনি দাবি করেন, এসব স্থাপনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হচ্ছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্ট-কম জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার এবং সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মার্কিন শীর্ষ কমান্ডার জেনারেল ড্যান কেইনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬ শতাংশ কমে গেছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার সেই হার আরও ২৩ শতাংশ কমেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD